খুলনায় জোড়া খুনের মামলায় মাদক অস্ত্র সহ গ্রেফতার ২
খুলনা ব্যুরো :
খুলনার আদালত চত্বরে গত বছরের চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় র্যাব-৬ শনিবার (২৪ জানুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। রূপসা উপজেলার আইচগাতি এলাকা থেকে আটক করা হয়েছে রেজাউল মুন্সী হৃদয় ও আলিফ হোসেন নয়নকে।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৭৯ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, দেশীয় কুড়াল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে ঘটে এই জোড়া খুনের ঘটনা, যা তখনও সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।