সংবাদ শিরোনাম

নওঁগার কারারক্ষীদের সহায়তায় আড়াই যুগের অন্ধকারের পর মুক্তি, রাহেলা বেগমের নতুন জীবন শুরু

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন   |   খুলনা

নওঁগার কারারক্ষীদের সহায়তায় আড়াই যুগের অন্ধকারের পর মুক্তি, রাহেলা বেগমের নতুন জীবন শুরু

প্রতিদিনের দেশ রিপোর্ট :

নওগাঁর আত্রাই উপজেলার ৬৫ বছর বয়সী রাহেলা বেগম দীর্ঘ ৩০ বছর কারাগারের চার দেয়ালে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন। কিন্তু মুক্তির পথেই বাধা হয়ে দাঁড়িয়েছিল জরিমানার ৫,৫০০ টাকা।

টাকার অভাবে জীবনের শেষ সময়টুকুও বন্দি থাকার আশঙ্কা তৈরি হলে এগিয়ে আসে নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ। নিজেদের অর্থায়নে জরিমানার টাকা পরিশোধ করে রাহেলা বেগমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তারা।

এই উদ্যোগ কেবল একজন মানুষের মুক্তি নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জীবনের পড়ন্ত বিকেলে রাহেলা বেগম ফিরে পেলেন হারানো সুখ।