সংবাদ শিরোনাম

কুয়েটের প্রধান প্রকৌশলীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটের প্রধান প্রকৌশলীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ, পিইঞ্জ-এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবংন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

বিদায়ী প্রধান প্রকৌশলী তাঁর বক্তব্যে কুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন ভাইস-চ্যান্সেলর ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।