সংবাদ শিরোনাম

সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণীর দাফন সম্পন্ন

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন   |   খুলনা

সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণীর দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো : 

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামিমা আক্তার স্বপ্নার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহরবাদ ঝুমঝুমপুর জামে মসজিদের সামনে জানাজার নামাজ শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় প্রেসক্লাব যশোর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।