কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৬ ডিসেম্বর, ভোটগ্রহণ আগামী বছরের ১০ জানুয়ারি

অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ঢাকা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সচিব জানান, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।