সংবাদ শিরোনাম

কেসিসির আয়োজনে মহান শহিদ ও মাতৃভাষা দিবস পালিত

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন   |   খুলনা

কেসিসির আয়োজনে মহান শহিদ ও মাতৃভাষা দিবস পালিত

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেসিসি’র প্রশাসক মো. মোখতার আহমেদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, প্রশাসকের বাসভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবনসহ কেসিসির গুরুত্বপূর্ণ স্থাপনা ও পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে শহিদ হাদিস পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে কেসিসির সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।