সংবাদ শিরোনাম

আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০২৫ এ বিভাগীয় চাম্পিয়ন মাসুদ উল হক ইনিস্টিউটের নারী ফুটবল দলকে সংবর্ধনা

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন   |   মাঠে ময়দানে

আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০২৫ এ বিভাগীয় চাম্পিয়ন  মাসুদ উল হক ইনিস্টিউটের নারী ফুটবল দলকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় ২০২৫ এ বিভাগীয় চাম্পিয়ন হওয়ায় চাঁপানবাবগঞ্জ সদর উপজেলার মাসুদ উল হক ইনিস্টিউটের নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে মাসুদ উল হক ইনিস্টিউট প্রাঙ্গনে কেক কেটে নারী দলের এ অর্জনকে উদযাপন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠক আসরাফুল আম্বিয়া সাগর, নারী উদ্যোক্তা শাহনাজ পারভিন রুমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ,মাসুদ উল হক ইনিস্টিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, সহকারি শিক্ষক সযৈ়দ ওয়াহদেুল ইসলাম, সামিরুল ইসলাম, স্কাউটার আব্দুর রব নাহিদসহ অনান্যরা।

অনুষ্ঠানে চাম্পিয়ন দলের ২০ সদস্যকে ৫ হাজার ও তাদের কোচকে ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।