চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
মোঃ আসিফ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২৩/০২/২০২৬) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ মুখী একটি ড্রাম ট্রাকের সঙ্গে কানসাটমুখী গুড় বোঝাই একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক মৃত্যু বরণ করেন।
নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাউ বাজার এলাকার মৃত ভাদু মিস্ত্রির ছেলে মোঃ লিয়াকত আলী। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়।