উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ
মোঃ জালালউদ্দীন রাজশাহী ব্যুরো
ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, নির্বাচনোত্তর গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। তিনি নিজ বাসভবন থেকে এ গণসংযোগ সফর শুরু করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি তত্তিপুর হয়ে পর্যায়ক্রমে মিয়া মোড়, বাবুপুর, চালকিপাড়া, ইয়াসিন মোড়, সাত্তার মোড়, তালপট্টি, জলোবাজার, আট রসিয়া, ১৫ রসিয়া, ৩৩ রসিয়া, বালুটুঙ্গী, দাদন চক, ১২ রসিয়া, চামাভান্ডার, পূর্ব শ্যামপুর, দুর্লভপুর, গঙ্গারামপুর, হাজার বিঘি, বাজিতপুর, উমরপুর, মিয়াপাড়া, শরৎনগর, গোপালনগর, ভবানীপুর, চামাটোলা, কামারটোলা, মাস্তান বাজার, রসুন চক, সাত রসিয়া, হাউসনগর, মাস্তান মোড়, হাঙ্গামী, রানীনগর, পারচোকা, খড়াইল, একবোরপুর, চাঁদ শিকারি, খাসের হাট, লছমানপুর, টাপ্পু, বাবলাবোনা, কালীগঞ্জ, ক্যাপড়াটোলা ও পাকাটোলা এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি জনগণের নিকট থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগসহকারে শোনেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবেন।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনীতে মাননীয় সংসদ সদস্য স্থানীয় জনসাধারণের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।