সংবাদ শিরোনাম

নবাবগঞ্জ জেলা আইনজীবী সরকারি সমিতি নির্বাচন ২০২৬: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, বে-সরকারি ফল ঘোষণা

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

নবাবগঞ্জ জেলা আইনজীবী সরকারি সমিতি নির্বাচন ২০২৬: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, বে-সরকারি ফল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৬: 

 রবিবার সন্ধ্যা  ৭.৩০ মিনিটে নবাবগঞ্জ জেলা আইনজীবী সরকারি সমিতি নির্বাচন ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমিতির মোট সদস্য সংখ্যা ছিল ১৯৬ জন। এর মধ্যে ১৯৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা অত্যন্ত সন্তোষজনক উপস্থিতি হিসেবে বিবেচিত হয়েছে।

নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন দুইজন অভিজ্ঞ অ্যাডভোকেট। সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্য, প্রিজাইডিং অফিসার এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন  মোঃ মোকলেসুর রহমান। তার তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে প্রকাশিত বে-সরকারি ফলাফলে সভাপতি পদে মোঃ জহুরুল হক  ১১৫ ভোটে বিজয় হেনএবং সাধারণ সম্পাদক  শ্রী মিলন  কুমার দাস ১১৪ভোটে বিজয় হোন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের সমর্থকরা ফল ঘোষণার পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।প্রতিবছরের মতন এবারও 

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিকতা বজায় রেখে এবার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃত্ব আইনজীবীদের সহযোগিতায়  রক্ষা ও সমিতির উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।