সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ইকরা উল কুরআন একাডেমীর নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ইকরা উল কুরআন একাডেমীর নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইকরা উল কুরআন  আজ সনিবার সকাল ১০ টায় একাডেমীর নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​ইকরা উল কুরআন একাডেমীর চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী মাওলানা আব্দুল বাশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আইনুল হক।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক হাফেজ মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন একাডেমীর মুহতামিম হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম।

​বক্তারা বলেন, কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অনুপ্রেরণা যোগাবে।


​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।