জামায়াত তাদের পছন্দের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকা দিচ্ছে, অভিযোগ বিএনপি প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের কেন্দ্রগুলোতে জামায়াত প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। তিনি এটিকে উদ্বেগজনক ও সুষ্ঠু নির্বচানের অন্তরাই হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থীর দাবি প্রশাসনের উচিত দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তবে রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য অস্বীকার করেছেন।
বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কে কোথায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হবে তার তালিকা দেয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে। এটা যদি হয় তাহলে তা উদ্বেগের বিষয়। সরাসরি যারা জামায়াতের ইসলামীর সঙ্গে বা বিএনপির সঙ্গে জড়িত সম্পৃক্ত তাদের যেন কোন অবস্থাতেই নির্বাচনী দায়িত্ব দেয়া না হয়।
অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, প্রার্থীদের সঙ্গে আইনশঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের কর্মকর্তাদের সমান আচারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেজর কোন সমস্যা না থাকলেও টুকটাক যেগুলো আছে সামনের দিনগুলোতে সেগুলো নিরসন করা।
এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন বলেছেন, এখন পর্যন্ত কেউ কোন বিষয়ে অভিযোগ করেনি।