চাঁপইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ। তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দুপুরে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য দেয়ার কারণে। এ আসনে বাকী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বা”চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের ম‚লকপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেয়ার কারণে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপের দায়ে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীদের আপীল করার সুযোগ আছে। তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ানির মধ্যে আপীল করতে পারবেন।
সটঃ মো. শাহাদাৎ হোসেন মাসুদ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ।