নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষের ওপর হামলা

অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

ঢাকা

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষের ওপর হামলা

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকালে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়ার ওপর একদল ব্যক্তি হঠাৎ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা তাকে লাঞ্ছিত করে টেনে-হিঁচড়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং মারধর করে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে না পেরে অসহায়ভাবে পুরো দৃশ্য প্রত্যক্ষ করেন।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা এ ধরনের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।