জলিল মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কামরুল–মাসুদ পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত
খুলনা ব্যুরো :
জলিল মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জলিল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত কামরুল–মাসুদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. অহিদ উল্লাহ ও এস এম হুমায়ূন কবির (রনি)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হক (জাবেদ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেখ জামাল মাহমুদ (জনি)। অর্থ সম্পাদক মো. আবুল হাসান, দপ্তর সম্পাদক মো. হিলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. হাসান শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ শামীম হোসেন এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার ঘোষ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম. এ. জামান বাবলু। নির্বাচন কমিশনার ছিলেন মোঃ ফকরুল ইসলাম ও কবির আহম্মেদ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জলিল মার্কেটের ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।