আপীল বিভাগের চেম্বার জজ-২ আদালত এর শুনানির দিন পরিবর্তন
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ দুপুর ২টা ১৫ মিনিট হতে চেম্বার জজ-২ আদালতে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
আজ বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।