সংবাদ শিরোনাম

নির্বাচনে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড ইস্যু হবে ম্যানুয়ালি

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন   |   জাতীয়

নির্বাচনে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড ইস্যু হবে ম্যানুয়ালি

বিশেষ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের পরিচয়পত্র (কার্ড) ও যানবাহনের স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসি সূত্র জানায়, কার্ড ও স্টিকার ইস্যু প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সাংবাদিকদের যাচাই শেষে ম্যানুয়ালি কার্ড প্রদান করা হবে, যাতে নির্বাচনী মাঠে সংবাদ সংগ্রহ নির্বিঘ্ন হয়।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন