সংবাদ শিরোনাম

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বিশেষ প্রতিনিধি, উত্তরা

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আরও দুটি ইউনিট যোগ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজারের একাংশে আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলমান রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে বলা হয়।