সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া)-এর ওপর সর্বসাধারণের মতামত আহ্বান
সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া)-এর ওপর সর্বসাধারণের মতামত আহ্বান
ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া) প্রস্তুত করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moi.gov.bd) প্রকাশ করা হয়েছে।
খসড়া অধ্যাদেশের ওপর আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মতামত/প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে উক্ত মতামত ই-মেইলে ([email protected]; [email protected]) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।