যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য নতুন গম সরবরাহ
প্রতিদিনের দেশ রিপোর্ট :
২৬ জানুয়ারি (সোমবার) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। তিনি বন্দর কর্তৃপক্ষ ও খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৬০,০০০ মেট্রিক টন গমের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
এই চালানটি ১ লক্ষ ৭৩,০০০ হাজার মেট্রিক টনের বৃহত্তর সরবরাহের অংশ, যা দেশে উচ্চ প্রোটিনসমৃদ্ধ গমের যোগান নিশ্চিত করবে।
বাংলাদেশ বছরে তার মোট গমের চাহিদার মাত্র ১৩ শতাংশ দেশেই উৎপাদন করতে সক্ষম।
জুলাই ২০২৫-এ বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের গমচাষিদের সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটস-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন গম ক্রয় করবে।
এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন বাজার তৈরি হবে এবং বাংলাদেশের জনগণ পুষ্টিকর গম পাবে।#