সংবাদ শিরোনাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন   |   জাতীয়

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা,  ৪ কার্তিক (২০ অক্টোবর): 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সাথে আজ বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত 

Dr. Rüdiger Lotz সাক্ষাৎ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে। 

সাক্ষাৎকালে জার্মানির রাষ্ট্রদূত বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। 

এ সাক্ষাতে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।