নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর):
নাসা গ্রুপ-এর শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খানকে প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।
আজ ৮ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা থেকে আরিফ আহমেদ খানকে প্রশাসক পদে নিয়োগ দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।