সংবাদ শিরোনাম

করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

পাকিস্তানের করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনে আজ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।

করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান।

স্বরাষ্ট্র সচিব তাঁর বক্তব্যে আধুনিক কনস্যুলার পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। হাইকমিশনার পাকিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম বিপুল সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ উপহাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।