সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
খুলনা ব্যুরো :
১৮ নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ আফরোজা আখতার মহোদয়ের যোগদান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এই শুভেচ্ছা প্রকাশ করেছেন।