খুলনায় অনলাইন পোর্টাল ‘সূর্যোদয় খুলনা’র যাত্রা শুরু
খুলনা ব্যুরো প্রধান :
‘সত্য ও ন্যায়ের পক্ষে’—এই স্লোগানকে সামনে রেখে খুলনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘সূর্যোদয় খুলনা’।
৩১অক্টোবর শুক্রবার রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে কেক কেটে পোর্টালটির উদ্বোধন করেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সম্পাদক মো. বাবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মিলন, চিফ রিপোর্টার, দৈনিক খুলনা গেজেট।
প্রধান অতিথি মাহবুবুর রহমান মুন্না বলেন, অনলাইন সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, ‘সূর্যোদয় খুলনা’ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করবে।
অনুষ্ঠানে সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।