রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন: প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
খুলনা প্রতিনিধি :
রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গণে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা মেট্রো পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের সূচনা করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পর একে অপরকে দেখে আবেগপ্রবণ মুহূর্ত কাটান এবং নাচতে দেখা যায়।
৮৯ ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার বাদশা মোহাম্মদ হারুন বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের চীফ প্রিন্সিপাল অফিসার বলেন, খুব ভালো লাগছে আজ শুধু খুলনা নয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা বন্ধুরা এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরে আনন্দিত।
বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে রোটারী স্কুলের সকাল ছিল উৎসবমুখর। অনুষ্ঠান আগামী ৩ অক্টোবরও চলবে, সারাদিন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে।