সংবাদ শিরোনাম

ঢাকা-৫ এ বিএনপির বিজয়ের লক্ষ্যে বাবার সঙ্গে তিন কন্যার ব্যতিক্রমী জনসংযোগ

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন   |   ঢাকা

ঢাকা-৫ এ বিএনপির বিজয়ের লক্ষ্যে বাবার সঙ্গে তিন কন্যার ব্যতিক্রমী জনসংযোগ

ডেমরা প্রতিনিধি:

ঢাকা-৫ সংসদীয় আসনের ৫০নং ওয়ার্ডে বিএনপির বিজয় নিশ্চিত করতে ব্যতিক্রমী ও প্রাণবন্ত গণসংযোগে অংশ নিয়েছেন বাবার সঙ্গে তার তিন কন্যা। পারিবারিক এই সম্মিলিত প্রচারণা এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

গণসংযোগকালে ৫০নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় এলাকার নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বেকারত্ব, সড়ক সংস্কার ও নিরাপদ পানির মতো দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।

তিন কন্যার সক্রিয় অংশগ্রহণে বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের মাঝে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার বলেন, পরিবারের নারী সদস্যদের এমন সরাসরি মাঠপর্যায়ের অংশগ্রহণ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করছে।

গণসংযোগে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে ৫০নং ওয়ার্ডসহ ঢাকা-৫ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

উল্লেখ্য, ধারাবাহিক এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নাগরিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান