ব্রাজিলে Memphis Depay-কে ঘিরে নাটকের অবসান! Corinthians-এর চূড়ান্ত সিদ্ধান্ত! প্রেসিডেন্টের ‘না’-তে শেষ চুক্তি-নবায়ন

অনলাইন ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

খেলাধুলা

ব্রাজিলে Memphis Depay-কে ঘিরে নাটকের অবসান! Corinthians-এর চূড়ান্ত সিদ্ধান্ত! প্রেসিডেন্টের ‘না’-তে শেষ চুক্তি-নবায়ন

শাহনূর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)

ব্রাজিল, ১১ আগস্ট ২০২৬: Memphis Depay-কে নিয়ে দীর্ঘদিনের চুক্তি-জটের অবসান ঘটাল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব Corinthians। আজ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়, ডাচ তারকার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না। সিদ্ধান্তটি নিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট Osmar Stabile।চুক্তি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। Corinthians জানিয়েছে, ক্লাবের বর্তমান আর্থিক পরিস্থিতিতে নতুন করে এত বড় আর্থিক দায় নেওয়া দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।এদিকে Libertadores-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই Memphis-এর Corinthians অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। ২০২৪ সালে ব্রাজিলে পা রাখার পর ৭৯ ম্যাচে ২০ গোল করে এবং তিনটি শিরোপা জিতে ক্লাবটির অন্যতম বড় তারকা হয়ে উঠেছিলেন তিনি। ব্রাজিলে Memphis Depay অধ্যায় শেষ Corinthians-এর চূড়ান্ত সিদ্ধান্তে থামল দীর্ঘ চুক্তি-নাটক।