সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভুয়া ওয়েবসাইট শনাক্ত: প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা
ঢাকা, ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি):
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইট www.msw.gov.bd স্বাভাবিকভাবে চালু ও নিরাপদ রয়েছে। তবে মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, mswbd.org নামে একটি ভুয়া ওয়েবসাইট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে পরিচালিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে টেলিফোন নম্বর ICT শাখা-০১৯১৫০২৬৪২৩ এর মাধ্যমে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।