সংবাদ শিরোনাম

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে -শ্রমমন্ত্রী

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন   |   জাতীয়

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে -শ্রমমন্ত্রী

ঢাকা, ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি):   

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।

  মন্ত্রী আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক উপস্থিত ছিলেন।

  মন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, কাজ ছাড়া অন্য কোনো ভিশন নেই।

  সভায় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের Pre-Departure Orientation(PDO) সঠিকভাবে হচ্ছেনা বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

  এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।