খুলনায় ১ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় ১ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি :

খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

১ অক্টোবর বুধবার রাতে লবণচরার পুটিমারী এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল মাতব্বর (৩২) ও মো. সম্রাট হাওলাদার (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  হয়েছে বলে কেএমপি জানিয়েছে।