সংবাদ শিরোনাম

শাহজাহানপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন   |   রাজশাহী

শাহজাহানপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা আফিফা আখতার পাপিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ততঅংশগ্রহণের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে