এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগেও গত ৮ জুন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একই তারিখে ফল প্রকাশের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সব বোর্ডের খাতা থেকে এলোমেলোভাবে (র‌্যান্ডমলি) নমুনা যাচাই করা হবে। এতে কোনো শিক্ষার্থীকে অযথা কম বা বেশি নম্বর দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরবর্তীতে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।