‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়ায় আনা হয়েছে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন

অনলাইন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

জাতীয়

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়ায়   আনা হয়েছে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞাসহ মৌলিক পরিবর্তন

ঢাকা, ২০ কার্তিক (৫ নভেম্বর):

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রণীত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) অথবা সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবিত এ অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।