পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের মাতার মৃত্যুতে সৈয়দা রিজওয়ানা হাসানের শোক

অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের মাতার মৃত্যুতে সৈয়দা রিজওয়ানা হাসানের শোক

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের মাতা রাহাতুন নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমা রাহাতুন নেছা খানম আজ সকালে সরকারি কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, মরহুমার প্রথম জানাজার নামাজ আজ বাদ জোহর সচিব কোয়ার্টার প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মিরপুর-১ এর কাজিফুরী জামে মসজিদে (শাহ আলী থানার অপজিটে) অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শেষে মরহুমাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।