ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

অনলাইন ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

জেলার খবর

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

খুলনা ব্যুরো :

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার মজুমদার নিহত হয়েছেন। ২০ নভেম্বর  বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চৌগাছার পলুয়া গ্রামের ঝিকরগাছা-চৌগাছা সড়কে একটি ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই শিক্ষক সাধন কুমার মজুমদার মারা যান।

হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়রা জানাচ্ছেন, তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সমাজগঠনমূলক কর্মকাণ্ডে নিবেদিত একজন শিক্ষক।