খুলনার নতুন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

জেলার খবর

খুলনার নতুন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার

খুলনা ব্যুরো :

খুলনাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার দিবাগত মধ্যরাতে ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমান খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান-কে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট মো. তৌফিকুর রহমান খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনে কর্মদক্ষতা বৃদ্ধি ও রদবদলের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ নিয়োগ ও বদলি দেওয়া হয়েছে।