নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

জেলার খবর

নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনা প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর ৭ বছর বয়সী জিসানের বস্তাবন্দী লাশ আজ ১১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে  দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল (২৬) নামের এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ফয়সাল স্বীকার করেছেন, তিনি শিশুটিকে হাত-পা বেঁধে হত্যা করেছেন।

নিহতের বাবা মো. আলমগীর হোসেন জানান, তিনি দেনাড়ায় মণ্ডল জুট টেক্সটাইল মিলের মেকানিক্যাল পদে কাজ করেন। জিসান ৯ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিল। কোনো খোঁজ না পেয়ে তিনি একই দিন দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে জিসান সর্বশেষ ফয়সালের সঙ্গে বাড়ির গেটের কাছে ঘোরাফেরা করছিল। এরপর ফয়সালকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি সে স্বীকার করে। লাশ উদ্ধার হয়েছে ফয়সালের বাড়ির উঠান থেকে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।