যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল সহ ২ মাদককারবারী আটক
মাসসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ০২ জন আসামীসহ বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আজ ৮ অক্টোবর বুধবার পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশী মাদক, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX কফ সিরাপ, গোলমরিচ, কালোজিরা, ঔষধ এবং শাড়ী সহ মোট ৬,৬০,২০০/- (ছয় লক্ষ ষাট হাজার দুইশত) টাকার মালামাল জব্দ করা হয়।