প্লাটিনাম অডিটোরিয়ামে নিসর্গ আর্টস একাডেমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি :
নিসর্গ আর্টস একাডেমীর উদ্যোগে এবং অবকাশ গণগ্রন্থাগারের সহযোগিতায় আজ ৭ অক্টোবর মঙ্গলবার সকালে খুলনার প্লাটিনাম অডিটোরিয়ামে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ তরিকত ইসলাম, ডিসিপ্লিন প্রধান, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক, বিএনপি খুলনা মহানগর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার খলিলুর রহমান। পুরো আয়োজনের সহযোগিতায় ছিল অবকাশ গণগ্রন্থাগার।