যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মাদক ও চোরাচালানী পণ্য আটক
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিজিবি ৪৯ ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বিএওপি ও আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে।
আটককৃত পণ্যের মোট মূল্য ৬,১৬,০০০ টাকা (ছয় লক্ষ ষোল হাজার টাকা) ধরা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, আটককৃত পণ্য ও মাদক নিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।