বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মহানগর

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড


অনলাইন ডেস্ক:

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর)কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে উপস্থিত রাখা হয়।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এস কে সুরকে আদালতে আনা হয়। পরে সকাল পৌনে ১১টার দিকে তাকে এজলাসে তোলা হলে বিচারক রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, অবৈধ সম্পদের তথ্য গোপন এবং নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।