প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি অ্যানিমেল ক্লিনিক শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ঢাকা

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি অ্যানিমেল ক্লিনিক শুভ উদ্বোধন

বিএনপি'র চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)'র প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান আজ  বনানী কে ব্লকের লেকপাড় রোডে অবস্থিত বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ এর শুভ উদ্বোধন করেন।

দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল-এ শ্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) দেশজুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে প্রাণী অ্যাম্বুলেন্স সেবাও পরিচালনা করে আসছে। অ্যানিমেল ক্লিনিকে বিনামূলে প্রাণীদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণী রক্ষায় আরো সোচ্চার হবার প্রতি প্রেরণা দেয়া সম্ভব ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধনের প্রাক্কালে এমনটাই আশা সংগঠনের সদস্যদের।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক আদনান আজাদের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।