সংবাদ শিরোনাম

প্রচলিত মতবাদে শান্তি আসেনি, সংকটের মূলেই ত্রুটিপূর্ণ ব্যবস্থা: আলোচনায় বক্তারা

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন   |   ঢাকা

প্রচলিত মতবাদে শান্তি আসেনি, সংকটের মূলেই ত্রুটিপূর্ণ ব্যবস্থা: আলোচনায় বক্তারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বিশ্বে প্রচলিত কোনো মতবাদ বা সিস্টেমই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং এসব ব্যবস্থা সংঘাত, বিভেদ ও হানাহানিকেই উস্কে দিয়েছে—এমন মন্তব্য করেছেন আলোচকরা। তারা বলেন, পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র—সব মতবাদই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ থেকেছে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছরে দেশে একাধিকবার সংবিধান সংশোধন, অসংখ্য নির্বাচন ও শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির মৌলিক সংকটগুলোর কোনো টেকসই সমাধান হয়নি। বরং দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

বক্তাদের মতে, এসব সংকটের মূল কারণ হলো—যে ব্যবস্থার ওপর রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেটিই ত্রুটিপূর্ণ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবনবিধান গ্রহণ করা ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধীসমাজ ও গণমাধ্যমকর্মীরা প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর ও সুচিন্তিত মতামত তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি আরিফ খান শুভ, একুশে বাংলার নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম, নাগরিক টিভির প্রতিনিধি আখতার হোসেন, চ্যানেল এস-এর সোনারগাঁও ও বন্দর প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক জনবানীর প্রতিনিধি নূর নবী, দৈনিক ইনকিলাবের নাসির রিপোর্টার মো. সুমনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।