সংবাদ শিরোনাম

রাজাবাজারে গ্রিল কেটে ঘরে প্রবেশ, জামায়াত নেতা খুন

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন   |   ঢাকা

রাজাবাজারে গ্রিল কেটে ঘরে প্রবেশ, জামায়াত নেতা খুন

প্রতিদিনের দেশ ডেস্ক:

রাজধানীর পশ্চিম রাজাবাজারে সোমবার দিবাগত রাত (১৩ জানুয়ারি)  আড়াইটার দিকে দুই যুবক একটি বাসায় প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও হোমিওপ্যাথি চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যা করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, খুনিরা প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরিবার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সময় আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করা হয়। হত্যার পর তারা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ডিএমপি ডিবির (মিডিয়া) কর্মকর্তা তালেবুর রহমান বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি, তবে ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।